ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বন্দর নগরীর আকবরশাহ'তে এলাকাবাসীর মাদক বিরোধী সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  10:40 PM

news image

বন্দর নগরী চট্টগ্রামের আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইন এলাকায়  সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে 'মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং' এর উৎপাত বন্ধ করার দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী।

শুক্রবার (৮ই নভেম্বর) আয়োজিত প্রতিবাদ সভাটিতে খুলশী থানা শাখা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ❝মাদকের ধারালো আঘাতে ক্ষত বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে এই প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবেনা। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। সামাজিক আন্দোলন গড়ে তুলে চলমান অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।❞

উক্ত আয়োজনে আরো বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, মহানগর বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকদল এর যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল হক টুটুল, আকবরশাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর বক্স মিলন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর যুগ্ন আহব্বায়ক মাস্টার আরিফ, ৯নং ওয়ার্ড যুবদল এর সাবেক যুগ্ন-আহব্বায়ক দেলোয়ার হোসেন, আকবরশাহ থানা ছাত্রদল নেতা রাহাত মাহামুদ, ইমতিয়াজ ইসলাম জেসিন, ৯ং ওয়ার্ড ছাত্রদল নেতা হায়দার, মিনহাজ উদ্দিন রাব্বি, জাহিদ হোসন আরবীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির