ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

বন্যায় ব্রিজ ভেঙে নেত্রকোনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২২,  11:15 AM

news image

নেত্রকোনার মোহনগঞ্জে বন্যার পানিতে রেলব্রিজ ভেঙে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ২৩ নম্বর রেলব্রিজ শুক্রবার (১৭ জুন) রাতের কোনো এক সময় ভেঙে যায়। বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলব্রিজ ভেঙে নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির