ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বাঁধের পানিতে ভেসে গেছে রুশ সেনারা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৩,  11:15 AM

news image

খেরসনের দানিপ্রো নদীর বাঁধ ধ্বংসের পর সেটির পানিতে কিছু রাশিয়ান সেনা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেন।

ক্যাপ্টেন আন্দ্রিই পিডলিসনি নামে এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা জানিয়েছেন, বাঁধের পানিতে ভেসে গিয়ে রুশ বাহিনীর অনেক সেনা আহত বা নিহত হয়েছেন।

সেনাবাহিনীর এ ক্যাপ্টেন আরও জানিয়েছেন, মঙ্গলবার (৬ জুন) যখন বাঁধটি ধ্বংস করা হয় তখন ‘রুশ বাহিনীর কেউ পালাতে পারেনি।’ দানিপ্রো নদীর অপরপ্রান্তে থাকা তাদের সকল রেজিমেন্ট পানির নিচে তলিয়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ক্যাপ্টেন আন্দ্রিই বলেছেন, তাদের পাল্টা আক্রমণ প্রতিহত করতে রাশিয়া ইচ্ছেকৃতভাবে বাঁধটি ধ্বংস করেছে।

তিনি বলেছেন, ‘রাত ৩টা বাজে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।’

এই ক্যাপ্টেন আরও জানিয়েছেন, দানিপ্রো নদীর পূর্ব পাড়ে অবস্থানরত রুশ সেনারা বাঁধ ধ্বংসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন এবং সেখানে থাকা নিজেদের সেনাদের মাধ্যমে এসব ব্যাপারে জানতে পেরেছেন তারা।

তিনি আরও জানিয়েছেন, বাঁধের পানিতে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় অবস্থানরত রুশ সেনাদের খুব সম্ভবত আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। কারণ পুরো হামলার বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে।

সূত্র: সিএনএন

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির