ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে ২টি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৩,  11:33 AM

news image

চট্টগ্রামের বাঁশখালীতে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত আসামী চাম্বল ইউপির ৭নং ওয়ার্ড এলাকার মৃত্যু প্রেম হরিনাথ এর ছেলে রুবেল কুমার নাথ(৪০)।

১৫ জুন (শুক্রবার) রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার চাম্বল ইউপির ৭ নং ওয়ার্ডের গজারহাট এলাকায় বাঁশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গজারহাট বাজারের দক্ষিণ পাশ এলাকা থেকে রুবেল কুমার নাথ(৪০) নামের একজনকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

এসময় পুলিশের অবস্থান টের পেয়ে জাকেরুল ইসলাম(৪৬) নামের অপর একজন পালিয়ে গেছে বলে পুলিশ সুত্রে জানা যায়।এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার জানান,২টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড কার্তুজসহ আটককৃত আসামি রুবেল কুমার নাথ (৪০)কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির