ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বনাম ভারত ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট উপলক্ষে সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৩,  10:09 PM

news image

লালমনিরহাটে বাংলাদেশ বনাম ভারত ফিজিক্যালি চ্যালেঞ্জ ফ্রেন্ডশীপ ক্রিকেট সিরিজ ২০২৩ উপলক্ষে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়াম হলরুমে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু বলেন, আগামী ১৩ অক্টোবর ২০২৩ থেকে ১৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত লালমনিরহাট জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট সিরিজ। এই সিরিজে অংশগ্রহণ করবে বোর্ড অব ডিজাবেল ক্রিকেট এ্যাসোসিয়েশন, হায়দারাবাদ, ভারত ও ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম, লালমনিরহাট। এ সিরিজে ২টি এক দিনের ও ৩টি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওই ক্রিকেট সিরিজটি তত্ত্বাবধানে থাকবে লালমনিরহাটের ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন।
এ সময় ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সভাপতি পৌর মেয়র রেজাউল করিম স্বপন,  সাধারণ সম্পাদক মুহিন রায় ফাউন্ডেশনের সদস্যগন উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির