ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

বাস মিস করে খেলা হলো না হাসানের

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৩,  5:16 PM

news image

খেলা শুরু সকাল সাড়ে ৮টায়। ভেন্যু লিন পিং স্পোর্টস সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেমস ভিলেজের নিচে দাঁড়িয়ে ছিলেন কারাতেকা মোহাম্মদ হাসান খান। পৌনে ৭টায় হোটেল থেকে নিচে নেমে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি।

তাকে নিয়ে ভেন্যুতে যাওয়ার কথা মোয়াজ্জেম হোসেন সেন্টু আর ম্যানেজার ইকবাল হোসেনের। কিন্তু দু’জনের কেউই নির্দিষ্ট সময়ে নামেননি। তাদেরকে ফোন দিয়েও পাচ্ছিলেন না খেলোয়াড়রা। এরপর যখন এসেছেন, তখন বাজে সকাল ৮টা। বাসে করে ভেন্যুতে যেতে সময় লেগেছে ৪০ মিনিট। সবাই গিয়ে দেখেন পুরুষ ব্যক্তিগত কারাতে রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। 

গেমস ম্যানেজমেন্ট কর্মকর্তাদের কাছে গিয়ে খেলার কথা বললে তারা জানিয়ে দেন সম্ভব নয়। বাস মিস করে দেরিতে ভেন্যুতে যাওয়ায় বৃহস্পতিবার এশিয়ান গেমসে নিজের ইভেন্টে নামতেই পারেননি কারাতেকা হাসান খান। 

কর্মকর্তাদের উদাসীনতায় স্বপ্নভঙ্গ হলেও দায়টা হাসানের ওপরেই চাপাচ্ছেন ফেডারেশনের কর্মকর্তারা। বরং হাসান খেলতে না পারার কারণ হিসেবে কর্তারা পেটের অসুস্থতাকে সামনে এনেছেন। কিন্তু এটা যে বানানো গল্প তার সব প্রমাণই আছে। 

এই প্রসঙ্গে জানতে চীনের হ্যাংঝুতে আসা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোাসিয়েশনের বেশ কয়েকজন কর্মকতৃাকে ফোন দিলেও ধরেননি। ধরবেনই বা কি করে কারাতের মাধ্যমে যে গেমসে বড় লজ্জা বাংলাদেশের জন্য।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির