ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

বাড়িভাড়া পরিশোধ না করার অভিযোগ সাবেক বিচারপতি মানিকের

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  2:13 PM

news image

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল পরিশোধ না করার অভিযোগে অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে বলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) আইনজীবী সাজ্জাদ হোসেন ও রওশন আলী দুর্নীতি দমন কমিশনকে এ নোটিশ পাঠান।

আবাসন পরিদপ্তর সূত্র জানায়, মেয়াদ শেষে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে হিসেবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ২০১৬ সালের এপ্রিলে। কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি। ছাড়েন ২০১৭ সালের মে মাসে। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে, শামসুদ্দিন চৌধুরীকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন, সে সময়ের বাড়িভাড়া, পানির বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকা।

এদিকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে থাকতেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর ২০১৭ সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা তিনি এখনো পরিশোধ করেননি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির