ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের পে স্কেল গেজেট দিতে বাধা নেই—তবু কেন ভয়- মনিরুজ্জামান মনির চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত শবে বরাতে পুরান ঢাকায় বাহারি হালুয়া-রুটির পসরা, নেই আগের মতো আমেজ র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

বায়ুদূষণে আজ ঢাকার ধারেকাছেও নেই কোনো শহর

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  1:30 PM

news image

বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে থাকলেও আজ অন্য শহরের চেয়ে অনেক বেশি দূষিত ঢাকার বাতাস। বেলা পৌনে ১১টার দিকে আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বাতাসের মানসূচকে ঢাকার স্কোর আজ ৩৪৬। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। আক্রার স্কোর ১৯২। 

ঢাকায় বাতাসের এ মান ‘ঝুঁকিপূর্ণ।’ স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।   

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬০ গুণ বেশি। 

একই সময়ে সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। এ শহরের স্কোর ১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার ও যুক্তরাষ্ট্রের আরেক শহর সল্ট লেক সিটি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির