ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বায়ুদূষণ : ২০২১ সালে প্রায় ৪ লাখ মৃত্যু দেখেছে ইউরোপ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৩,  11:48 AM

news image

বায়ুদূষণজনিত কারণে ২০২১ সালে ইউরোপজুড়ে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এ তথ্য।

ইইউয়ের পরিবেশ বিষয়ক সংস্থা ইউরোপিয়ান এনভায়র্নমেন্ট এজেন্সির প্রস্তুতকৃত (ইইএ) সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিন ধরনের দূষণ এসব মৃত্যুর জন্য দায়ী। এগুলো হলো—বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা বা ফাইন পার্টিকুলেট ম্যাটার (পিএম ২ দশমিক ৫) মাত্রাতিরিক্ত উপস্থিতি, বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইডের ‍উপস্থিতি এবং বাতাসের নিম্নস্তরে ওজন গ্যসের পরিমাণ বেড়ে যাওয়া।

ইইএ জানিয়েছে, বাতাসে পিএম ২ দশমিক ৫ বস্তুকণার পরিমাণ সহনীয়মাত্রা অতিক্রম করায় ২০২১ সালে ইউরোপের বিভিন্ন দেশে মারা গেছেন ২ লাখ ৫৩ হাজার মানুষ। এছাড়া নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ওজন গ্যাসের দূষণে মৃত্যু হয়েছে যথাক্রমে ৫২ হাজার এবং ২২ হাজার মানুষের।

‘সব মিলিয়ে ২০২১ সালে বায়ুদূষণজনিত কারণে ইউরোপে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার মানুষের। যদি ইউরোপের দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করত, তাহলে বেশ কিছু মৃত্যু ঠেকানো যেত,’ প্রতিবেদনে বলেছে ইইএ।

২০২১ সালে বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপের তিন দেশ পোল্যান্ড, ইতালি এবং জার্মানিতে। অন্যদিকে সবচেয়ে কম মৃত্যু দেখেছে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং এস্তোনিয়া।

তুরস্ক ও ইতালিতে যারা মারা গেছেন, তাদের মৃত্যুর প্রধান কারণ নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ওজন। আর পোল্যান্ডের মৃতদের একমাত্র কারণ বাতাসে পিএম ২ দশমিক ৫ বস্তুকণার অসহনীয় মাত্রার উপস্থিতি।

সূত্র : রয়টার্স

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির