ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

বিএনপির কাছে নয়াপল্টনের বিকল্প জানতে চেয়েছে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  1:33 PM

news image

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের জন্য বিএনপির কাছে সাতটি তথ্য জানতে চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার একটি চিঠির মাধ্যমে এসব তথ্য জানতে চেয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া। এতে সমাবেশের জন্য নির্ধারিত স্থান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিকল্প আরও দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধ জানানো হয়।  

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনার পাঠানো এক আবেদনে ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  সমাবেশের অনুমতির পত্রটি গৃহীত হয়েছে। সমাবেশের জন্য মতামত প্রদান ও জননিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে নিম্নলিখিত তথ্য জানা প্রয়োজন। প্রস্তাবিত সমাবেশ সম্পর্কিত নিম্নলিখিত তথ্য ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে, সমাবেশ শেষ হবে কখন, কি পরিমাণ লোক সমাগম হবে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন কোন স্থান পর্যন্ত লোকসমাগম বিস্তৃত হবে, সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী অংশগ্রহণ করবেন কিনা, সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কিনা, হলে তার সংখ্যা কত এবং জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প ২টি স্থানের নাম প্রস্তাবের অনুরোধ জানানো হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির