ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

বিএনপির কার্যালয়ে তালা, সিআইডির ক্রাইমসিন নয়াপল্টন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  12:03 PM

news image

বিএনপির হরতালের দিন রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সকালে সেখানে সিআইডির কর্মকর্তাদের আলামত সংগ্রহ করতে দেখা যায়।

পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, ‘যেহেতু নয়াপল্টন ও আশপাশ এলাকায় অরাজকতা হয়েছে, পুরো অঞ্চলটিকেই ক্রাইম সিন অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।’

পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি বলেন, ‘গতকালের সহিংসতায় এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির