ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

বিএনপির সমাবেশ লন্ডভন্ড

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  3:57 PM

news image

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে লন্ডভন্ড হয়ে গেছে বিএনপির মহাসমাবেশ। দুপুর আড়াইটার দিকে সমাবেশ এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে ছত্রভঙ্গ পড়ের বিএনপির নেতাকর্মীরা। এরপর ৩টার দিকে বিজয়নগরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি।

এদিন দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ মহাসমাবেশের আয়োজন করে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির