ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তেজনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিএনপি নির্বাচনে সংখ্যাগড়িষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামীলীগ - সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:43 PM

news image

 লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগড়িষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ হত্যা করে, উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করে, সংবিধানকে না মেনে কোন কিছু করলে দেশের জনগন তা মেনে নেবে না। স্বাধীনতা বিরোধীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রস্তুত আছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশকে যারা আবারো পাকিস্তানী ভাবধারায় নিয়ে যেতে চায়, সেই কুচক্রী মহলের আশা কোনদিনও পূরণ হবে না বলেও মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী। লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউসিবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভুঁইয়া, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব (বিটিভি) রেজাউল করিম সিদ্দিক ও ব্যাংকের লালমনিরহাটের হাতিবান্ধা শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামান প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির