ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

বিকেলে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  11:28 AM

news image

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আজ রোববার (৫ জুন) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন। 

মহামারীকালের অন্য অধিবেশনের তুলনায় এবার কিছুটা কম কড়াকড়ি হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। করোনাকালের অধিবেশনের মতো এবার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা থাকলেও রোস্টার ভিত্তিতে এমপিদের বৈঠকে অংশগ্রহণের বিষয়টি থাকছে না। নেগেটিভ সনদ থাকলেই প্রতিটি বৈঠকেই সব আইনপ্রণেতা অংশ নিতে পারবেন। 

জানা গেছে, আগের অধিবেশনগুলোতে প্রতি এক-দুদিন পরপর করোনা টেস্টের বাধ্যবাধকতা ছিল। এবার এক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হতে পারে। এক্ষেত্রে একবার নমুনা পরীক্ষা করানো হলে চার-পাঁচ কার্যদিবস বৈঠকে অংশগ্রহণের সুযোগ থাকবে। এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যমকর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেয়া হবে। তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ অনান্য স্বাস্থ্য সুরক্ষাবিধি অনুসরণ করতে হবে। 

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। তার তুলনায় এবার কার্যদিবস বেশি হওয়ার আভাস পাওয়া গেছে সংসদ সচিবালয় থেকে। বাজেট উত্থাপনের পর সম্পূরক বাজেট নিয়ে আলোচনা ও পাস এবং নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। পুরো মাসজুড়ে আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করবে সংসদ। 

সংসদের বৈঠক শুরু হওয়ার আগে অধিবেশনের মেয়াদ ও কার্যপরিধি ঠিক করতে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। এই কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির সদস্য। 

২০২০ সালে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর আর কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসেনি। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদের বৈঠকের সময়সূচি কমিটিতে সিদ্ধান্ত হবে। 

এবারের অধিবেশনে উত্থাপনের জন্য গতকাল শনিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এগুলো হলো- বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টে বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির