ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

বিপর্যয়ের মুখে মারিউপোলে আটকা পড়া ১ লাখ ইউক্রেনীয়

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  11:34 AM

news image

রুশ সেনাদের অবরুদ্ধ ইউক্রেনের মারিউপোলে এখনো এক লাখের মতো মানুষ আটকা পড়েছে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আটকে পড়া এসব মানুষ। লোকগুলো রুশ বাহিনীর ক্রমাগত হামলার কারণে কোথাও পালাতে পারছে না। খবর বিবিসি ও আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজকের তথ্যমতে, শহরে এখনো অমানবিক পরিবেশে প্রায় এক লাখ রয়ে গেছে। তাদের জন্য কোনো খাদ্য, পানি ও মেডিসিন নেই। অবিরাম গোলাগুলি ও বোমাবর্ষণের মধ্যে মানবেতর জীবনযাপন করছে লোকগুলো।

তিনি বলেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু রুশ বাহিনীর সন্ত্রাসের কারণে সেই কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার একটি মানবিক করিডোর রাশিয়ার আটকে দিয়েছে। ইউক্রেন সরকারের কর্মী ও তাদের বাস চালককে বন্দী করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সব ধরনের বাধা সত্ত্বেও মঙ্গলবার মারিউপোল থেকে ৭ হাজার ২৬ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। গত দুই সপ্তাহে ইউক্রেন এক লাখেরও বেশি মানবিক সহায়তা পেয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির