ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

বিশ্বকাপ ট্রফির পাশে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

#

স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০২২,  10:47 AM

news image

বিশ্বের ক্রীড়ামোদীদের কাছে সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ ফুটবল। আর সেই আসরের সোনায় মোড়া ট্রফি প্রথমবার এলো বাংলাদেশে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং ছবি তুললেন, বল হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বিশ্বের শত কোটি মানুষের কাছে অধরা সেই ট্রফির পাশে দাঁড়িয়ে। বুধবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে আগত প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার ওপর স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, তার পিতামহ, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাই, সন্তান এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ।

প্রথমবারের মতো বাংলাদেশে অরিজিনাল বিশ্বকাপ ট্রফির আগমনে ফিফা, কোকা-কোলা ও বাফুফে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

সবশেষে ফিফা ও কোকা-কোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সাচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফেসহ ফিফা, কোকা-কোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির