ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে আরো ৭ লাখের বেশি করোনায় আক্রান্ত, মৃত্যু ১৩৩৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২২,  12:17 PM

news image

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৯১৭ জন আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩৭ জনের। এছাড়া একই দিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৯৫২ জন। করোনা মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শীর্ষে ছিল ফ্রান্স, আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। ফ্রান্সে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৫২ জন।

অন্যদিকে, ব্রাজিলে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৯ জন।

ফ্রান্স ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরো যেসব দেশে করোনা সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি দেখা গেছে সেসব হলো- যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১ লাখ ২ হাজার ৫৪৯ জন, মৃত ২৮১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৮৬ হাজার ৩৩৪ জন, মৃত ৭২ জন), তাইওয়ান (মৃত ১২১ জন, নতুন আক্রান্ত ৩৫ হাজার ৮০০ জন) যুক্তরাজ্য (মৃত ৮৭ জন, নতুন আক্রান্ত ২০ হাজার ৭২০ জন), স্পেন (মৃত ৬৯ জন, নতুন আক্রান্ত ২৮ হাজার ৪৮ জন) এবং অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩৪ হাজার ৯২৭ জন, মৃত ৩৩ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৮৯৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৫৯ হাজার ৭৯০ জনের।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির