ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে আরেক দফা কমল জ্বালানি তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  11:25 AM

news image

বিশ্ববাজারে আরেক দফা তেলের দাম কমেছে। গত আগস্টে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক বেড়েছে। তাতে লাগাম টানতে আবার সুদের হার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের নভেম্বরের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ০৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯১ দশমিক ৯৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রডের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৭৩ ডলার বা ২ শতাংশ। প্রতি ব্যারেল বিকিয়েছে ৮৬ দশমিক ০৫ ডলারে। গত মাসে ভোক্তা পর্যায়ে মার্কিন মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে জুলাইয়ে তা অপরিবর্তিত ছিল।

আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার নীতিনির্ধারণী বৈঠক করবেন ফেডের কর্মকর্তারা। দুই দিনব্যাপী ওই সভায় মোটা অংকের সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা।

বিওকে ফিন্যান্সিয়ালের বাণিজ্য বিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফেডকে প্রত্যাশার চেয়ে বেশি সুদহার বাড়াতে হতে পারে। অপরিশোধিত তেলের বাজারে যা ঝুঁকি সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে ডলার আরও শক্তিশালী হতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির