ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বিয়ে থেকে ফেরার সময় নৌকা ডুবে নিহত ১০৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২৩,  11:24 AM

news image

উত্তর নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে ১০৩ জন নিহত হয়েছেন। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মঙ্গলবার পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- আল-জাজিরা ও এএফপি স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরাও ছিল।  

নৌকায় থাকাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি। তবে নাইজেরিয়ায় বর্ষাকালে অতি বৃষ্টিপাত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির