ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল শুরু সোনার দাম আরও কমলো ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তিতে দিনের শুরু হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু ‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

বুড়িমারী স্থল বন্দর অংশীজনদের সাথে সমাজ কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  10:11 PM

news image

হাসিবুল পাটগ্রাম -

 লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থল বন্দরে অংশীজনদের সাথে মতবিনিময় করলেন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

১৩ ই-আগস্ট রবিবার সকাল ১২ টায় স্থল বন্দর কতৃপক্ষ চেয়ারম্যান জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রীর নুরুজ্জামান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি,পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

বুড়িমারী স্থল বন্দর এর এডি মোঃ গিয়াসউদ্দিন,

কাস্টমস সহকারি কমিশনার আব্দুল আলীম,পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,

সিএন্ডএফ সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ,বুড়িমারী স্থল বন্দর ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটি এবং বুড়িমারী স্থলবন্দর লোড আনলোড লেবার ইউনিয়ন এর সভাপতি সফর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম,বুড়িমারী স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ তহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান,  বুড়িমারী স্থলবন্দর ও স্টেশন কুলি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ফজলুল হক,সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম প্রধান, 

এসময় সমাজ কল্যাণ মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি আত্মার মাগফিরাত কামনা করে বলেন আগামীতে বুড়িমারী স্থল বন্দর হবে বাংলাদেশ সুনামধন্য স্থল বন্দর এবং বুড়িমারী স্থল বন্দরের জায়গা বৃদ্ধিকরণ সহ সব ধরনের উন্নয়ন মূলক কাজ অতি শীঘ্রই শুরু হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির