ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে সাবাব ফিলিং ষ্টেশনকে জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  12:53 PM

news image

সরকারি নির্দেশ আমান্য করে অনত্র ড্রামে ভরে ডিজেল বিক্রির অপরাধে বোদা পৌরসদরের সাবাব ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন শেখ কে ১০ হাজার জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ মার্চ) রাতে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সংলগ্ন সাবাব ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

অবৈধভাবে নিয়মনীতির তোয়াক্কা না করেই ওই ফিলিং ষ্টেশনে বোদা উপজেলায় বরাদ্দকৃত ডিজেল হতে ৪৪৩ লিটার ডিজেল অন্য জেলায় ড্রামে করে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা মেলায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(২) ধারা মোতাবেক ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন কে জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান বোদা উপজেলার বরাদ্দকৃত তেল অবৈধভাবে ড্রামে করে অনত্র বিক্রয় শুধু নিয়মবর্হিভুতই নয় এটি বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরী করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যহত থাকবে।

এসময় বোদা থানার ওসি সোয়েল রানা সহ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির