ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩,  12:01 PM

news image

নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের মাধ্যমেই শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ না হতেই আজ রোববার সকাল দশটায় ভারত থেকে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগার ক্রিকেটাররা।  

বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররা। সঙ্গে কোচিং স্টাফের একমাত্র সদস্য হিসেবে এসেছেন হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। 

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।

শুরুতে জানা গিয়েছিল ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে পরবর্তীতে জানানো হয়েছে রাতে নয়, সকালেই দেশের উদ্দেশে ফ্লাইট ধরবেন রিয়াদ-শান্তরা। 

ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজ দেশেই থেকে যাবেন তিনি। ডোনাল্ড উড়াল দেবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির