ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  11:10 AM

news image

ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড়ের পর টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকে। এতে একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি ঘটে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ব্রাজিলের পেট্রোপলিসে বন্যা ও ভূমিধসে ২৩৩ জন নিহত হওয়ার ছয় সপ্তাহ পর আবারো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুই জনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

গত জানুয়ারিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। গত বছর ডিসেম্বরেও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এরকম ঘটনা ঘটছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির