ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  12:02 PM

news image

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জসিম মিয়া জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এলাকায় এসে একটি ওয়াগনের চার চাকা লাইনচ্যুত হয়। লাইনের কিছু ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া জংশনে দাঁড়ানো আছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এলে দ্রুত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির