ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

ভারতের কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২২,  10:22 AM

news image

ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি সিরাপ খেয়ে উজবেকিস্তানে অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, ২১ শিশুর মধ্যে ১৮ জন যারা তীব্র শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার সময় ডক-১ ম্যাক্স নামক সিরাপ গ্রহণ করেছিল এবং পরে মারা গেছে। সর্দি এবং ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ওষুধটি বাজারজাত করা হয় বলে কোম্পানির ওয়েবসাইটে 
তথ্য দেওয়া হয়েছে। 

সিরাপটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকোল পাওয়া গেছে, যা একটি বিষাক্ত পদার্থ বলে জানিয়েছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল এলএলসি আমদানি করেছিল। ওষুধটি শিশুদের দেওয়া হয়েছিল চিকিৎসকের কোনো ধরনের পরামর্শ ছাড়া। 

এর আগে গত অক্টোবরে আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ।

এদিকে সম্প্রতি ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড মেনে চলতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। 

আফ্রিকার দেশ গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও-এর সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির