ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ভারতের সাথে আলোচনা সাপেক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে- পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  9:32 PM

news image

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়া রয়েছে। আজ বুধবার দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সাথে যে কোন বিষয়ে আলোচনা হলেই তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে বারংবার আলোচনা হচ্ছে। আমরাও খসড়া করে ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা সাপেক্ষেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে।  আসুন ভোটেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।

অত্র বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মতিয়ার রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ। 
আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ টোটন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির