ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

ভারতে আজও বেড়েছে পেট্রল-ডিজেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  11:12 AM

news image

ভারতে ফের বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম বাড়ল। দেশটিতে আজ পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বেড়েছে। এ নিয়ে ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হলো। সব মিলিয়ে ১০ দিনে জ্বালানির দাম লিটার প্রতি বাড়ল ৬.৪০ টাকা।

এর আগে বুধবার (৩০ মার্চ) দেশটিতে যথাক্রমে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮০ পয়সা।

কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম
এদিন কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৩ ও ৮০ পয়সা বেড়েছে। মোট দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার প্রতি যথাক্রমে ১১১.৩৫ এবং ৯৬.২২ টাকা।

মেট্রো শহরগুলোতে পেট্রল ও ডিজেলের দাম
দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০১.৮১ টাকা এবং ডিজেলে ৯৩.০৭ টাকা। মুম্বাইতে লিটার প্রতি ৮৪ পয়সা বৃদ্ধির পর পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকা। মেট্রো শহরগুলোর মধ্যে মুম্বাইতেই পেট্রল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি। চেন্নাইতে লিটার প্রতি ৭৬ পয়সা এদিনের দাম বৃদ্ধির পর পেট্রল ও ডিজেল ১০৭.৪৫ টাকা এবং ৯৭.৫২ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘদিন বন্ধ ছিল। হঠাৎ ২১ মার্চ মধ্যরাত থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ওই দিন পেট্রলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

২০২১ সালের শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তদের। সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার কারণে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় ভারতে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যায়।

পরে জ্বালানির ওপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। এতে এক ধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে কর কমায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির