ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই’-এর নতুন নাম দিলেন ট্রাম্প তুরস্কে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন, গবেষণায় যা মিলল ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮ ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-আরব আমিরাত যৌথ বিজনেস কাউন্সিল গঠনে তাগিদ ব্রাজিলের মাঝমাঠের সমাধান হতে পারেন ২১ বছরের তরুণ ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা চট্টগ্রাম-সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপসনামা ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  6:23 PM

news image

যাচাই-বাছায়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ বুধবার সিলেটে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমে যাওয়ায় তার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। এ অবস্থায় ব্যবসায়ীরা আবারও সরকারের কাছে ভোজ্যতেলের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও, সরকার বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে।’

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব দেশি-বিদেশি বিনিয়োগে যেন না পড়ে সেদিকে সরকারের নজর রয়েছে।’

সকালে সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটে সদরে সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির