ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  1:54 PM

news image

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি। 

শনিবার মার্কিন এয়ার ফোর্সেস সেন্ট্রাল মধ্যপ্রাচ্য অঞ্চলে এফ-১৫ই যুদ্ধবিমান এবং এ-১০ গ্রাউন্ড অ্যাটাক জেট মোতায়েনের ঘোষণা দিয়েছে।এদিকে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করতে এ দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৯৬তম এক্সপিশনারি যুদ্ধ এবং ৩৫৪ তম এক্সপিডিশনারি ফাইটার স্বোয়াড্রন মধ্যপ্রাচ্যে শক্তিশালী এবং সমগ্র ইসরায়েলে বিমান হামলাকে আরও ত্বরান্বিত করবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির