ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির কিডনি চিকিৎসক ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার

মমেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  11:54 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ৫ রোগী। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরো ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০) মারা যান।

তিনি আরো জানান, ইউনিটটিতে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির