ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মমেকে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  11:58 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন (৭০), শামসুন্নাহার (৪০) এবং জামালপুর সদরের আব্দুস সামাদ (৫৫)।  

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫২ জন করোনা পজিটিভ রোগী। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।  

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৬০টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির