ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মাঘের শেষ দিনেও শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  2:32 PM

news image

মাঘের শেষ দিনটিতেও পঞ্চগড়ে কমেনি শীতের দাপট। প্রায় এক সপ্তাহ ধরে ভোর থেকেই রোদের দেখা মিললেও জেলায় এখনও বইছে শৈত্যপ্রবাহ। তবে স্বস্তিতে রয়েছে জনজীবনের কর্মচাঞ্চল্যতা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৮ ফেব্রুয়ারি থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সকালে এই তথ্য জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে সূর্য দেখা গেলেও কনকনে শীতে বেড়েছে ভোগান্তি। তবে সকালে রোদ দেখা দেওয়ায় স্বস্তি মিলেছে কাজকর্মে। বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

স্থানীয়রা জানান, ভোরেই সূর্য উঠে যাওয়ায় শীত হলেও স্বস্তিতে রয়েছে কাজকর্ম। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত প্রচন্ড ঠান্ডা অনুভব হয়। সকাল ৯টার পর তাপমাত্রা বেড়ে যাওয়ায় দিনের বেলায় গরম অনুভব হয়। যার কারণে সকালেই যে যার মতো কাজে যেতে পারছেন।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, প্রায় এক সপ্তাহ ধরেই শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তিতে রয়েছে উত্তরের জেলা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির