ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গার যামিনীপাড়া জোন এর অনুদান ও চারাগাছ বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  11:44 AM

news image

 শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আর্থিক অনুদান, শিশুখাদ্য , ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করেছে যামিনীপাড়া জোন ২৩ বিজিবি।

সোমবার (১০ জুলাই ) যামিনীপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির , তাইন্দং ও বর্ণাল ইউনিয়নের বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ৭০০ কেজি চাউল অনুদান প্রদান করেন।

এর আগে গত ৯ জুলাই উপজেলার তাইন্দং এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে এলাকাবাসী কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এ প্রধান অতিথি হিসেবে ২টি বনজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন শেষে যামিনীপাড়া জোনের পক্ষ ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এছাড়াও তাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাইন্দং উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, ফলজ ও বনজ চারাগাছ , বিতরণ, ভাগ্যকারবারীপাড়া নামক এলাকায় এক প্রতিবন্ধী অসহায় দুস্থ্য পরিবারকে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, শিশু খাদ্য , তাইন্দং বাজার জামে মসজিদে জেনারেটর কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির