ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের আগুন ১৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৩,  11:33 AM

news image

মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে লাগা আগুন প্রায় ১৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছ। রোববার রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১৫০ টন পরিত্যক্ত কাঠ ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ণয় করতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রকল্পের নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, হঠাৎ করে কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় পরিত্যক্ত বিভিন্ন সামগ্রীতে আগুন লাগে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এর পরিমাণ জানা যায়নি।

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন বলেন, পরিত্যক্ত কাঠ ও বিভিন্ন সরঞ্জাম আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কয়লাবিদ্যুৎ সিকিউরিটি টিম একসঙ্গে কাজ করেছে। রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ কর্মকর্তা আরও জানান, প্রায় ১৫০ টন পরিত্যক্ত কাঠ ছাড়াও অনেক সরঞ্জাম পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত নির্ধারণ করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির