ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বিস্ফোরণ, আহত ১০

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৪,  1:55 PM

news image

মাদারীপুর সদর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (০৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ১০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এলাকায় ও ভোটারদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাজাহান খানের ছেলে আসিফ খান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান নির্বাচন করছেন। এই নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার মোস্তাপুর এলাকার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কমপক্ষে দশটি বোমা বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক বিরাজ করছে ভোটারদের মাঝে। 

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  মাদারীপুর সদর থানার ওসি এসএম সালাউদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পরে পরিস্থিতি এখন স্বাভাবিক। ভোটগ্রহণ চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির