ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্বের ১০০ কোটি মানুষ : জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২২,  12:46 PM

news image

বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।  স্থানীয় সময় শনিবার (১৮ জুন) মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, লাখ লাখ শিশু ও যুবকসহ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছে। তাদের বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।

‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২ : ট্রান্সফর্মিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদন প্রকাশের সময় তিনি আরো বলেন, আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য বা পর্যাপ্ত নয়। যে মানসিক স্বাস্থ্যের সংকটে থাকা মানুষরা শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন। 

তিনি আরো বলেন, শুধু হতাশা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তিনি বলেন, কোভিড-১৯ মহামারী মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে। 

আন্তোনিও গুতেরেস বলেন, এটি ভালো দিক যে, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও ভঙ্গুরতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার দিকে পরিচালিত করেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির