ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

মানিকগঞ্জ সমিতির সভাপতি রওশন আরা, সাধারণ সম্পাদক রউফ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৩,  11:54 AM

news image

ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতির সভাপতি  হিসেবে প্রফেসর ডা: রওশন আরা বেগম এবং সাধারণ সম্পাদক ড. মো: আবদুর রউফ নির্বাচিত হয়েছেন । 
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন  মিলনায়তনে এতিহ্যবাহীএই স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। 
  ২০২৩-২০২৫ কার্যবর্ষের  জন্য সভাপতি পদে প্রফেসর ডা: রওশন আরা বেগম  এবং সাধারণ  সম্পাদক পদে ড. মো: আবদুর রউফ   নির্বাচিত হয়েছেন।  কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি এড. মো. মোতাহার হোসেন সাজু, প্রফেসর দিলারা হাফিজ, শওকত আলী খান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক ফণী ভূষণ বিশ্বাস, সালাহউদ্দিন কুটু, কোষাধ্যক্ষ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ,  প্রচার সম্পাদক এড. রাসেল হোসেন।  এছাড়া নির্বাহী সদস্য ১৮ জন এবং কোঅপশন সদস্য দেওয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ ৬ জন নির্বাচিত হয়েছেন। 
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন , ডেপুটি এ্যটর্ণী জেনারেল বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মহিউদ্দিন দেওয়ান এবং নির্বাচন  কমিশনার হিসেবে প্রাক্তন  অতিরিক্ত সচিব নাইম আহমেদ খান এবং এডভোকেট খন্দকার হুমায়ুন কবীর টগর দায়িত্ব পালন করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির