ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

মান্দায় বাড়িঘর ভাংচুরের অভিযোগে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২২,  11:10 AM

news image

নওগাঁর মান্দায় এক অসহায় চা- বিক্রেতার বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভারশোঁ ইউপির মহানগর  গ্রামে এই ভাংচুরের ঘটনা ঘটে। ভূক্তভোগী কামাল হোসেন উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের কোবাদ আলীর ছেলে। 
 
অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার মহানগর গ্রামের মৃত অক্ষয় কবিরাজের ছেলে অজিত কবিরাজ,অজিতের ছেলে পিনাকী কবিরাজ এবং সুজার উদ্দিনের ছেলে রাব্বানী।ভূক্তভোগী কামাল হোসেন জানান, গত ২১ সালের শেষের দিকে মহানগর গ্রামের নিশিত কুমার গংদের নিকট থেকে মহানগর মৌজার ৬০০ নং আরএস খতিয়ানের হাল ১৩৩৭ দাগে ৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম। উক্ত ক্রয়কৃত জমিতে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ঘর নির্মাণ করলে অভিযুক্তরা ভেঙে দেয়। এতে আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
অভিযুক্ত পিনাকীর সাথে কথা হলে তিনি জানান, জমি নিয়ে আদালতে বাঁটোয়ারা মামলা আছে। রায় যদি অভিযোগকারির পক্ষে যায় তাহলে জমি ছেড়ে দিবো। বিবাদমান জমি দীর্ঘ দিন থেকে আমাদের দখলে। 
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে-এ আলম সিদ্দিকী জনান,এরকম কোন ঘটনা শুনিনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির