ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

মায়ের সেবা না করায় স্ত্রীদের তালাক দিলেন ৩ ভাই

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২২,  6:51 PM

news image

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক মিনিটের ব্যবধানে স্ত্রীদের তালাক দিয়েছে ৩ সহোদর। ওই তিন স্ত্রী তাদের অসুস্থ শাশুড়ির যত্ন নিতো না বলে অভিযোগ। এ কারণেই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের স্বামীরা। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের কাজ থেকে ঘরে ফিরে আসেন ওই ৩ ভাই। এসেই দেখতে পান যে, বাড়ির উঠোনে তাদের বৃদ্ধা অসুস্থ মাকে গোসল করাচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু তাদের স্ত্রীরা আশেপাশে নেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই। উঠোনে দাঁড়িয়েই এক মিনিটের মধ্যে নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে। এতদিন মায়ের দেখাশোনা করতেন মেয়ে। কিন্তু সম্প্রতি তার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তাই এখন স্বামীকে সময় দিতে হচ্ছে। এমন অবস্থায় মায়ের সেবা করার জন্য আসতে পারছেন না তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির