ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মিগ-২১ এর সম্পূর্ণ বহরকে বসিয়ে দিল ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৩,  12:14 PM

news image

চলতি মাসে বড় দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১। ওই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। এই যুদ্ধবিমানটি ঘনঘন দুর্ঘটনার কবলে পড়ায় এবার গোটা মিগ-২১ বহরকেই গ্রাউন্ড বা বসিয়ে দেওয়া হলো।

সম্প্রতি রাজস্থানে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়। এরপর চলে তদন্ত। তারপর ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানগুলো বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে, ৮ মে রাজস্থানের সরাতগড় এয়ারবেস থেকে ওই মিগ-২১ উড়ান নেয়। পরে তা হনুমানগড় গ্রামে ভেঙে পড়ে। এরপরই শোনা যাচ্ছিল যে মিগ-২১ ফ্লিট আপাতত গ্রাউন্ডেড করা হবে। 

এদিকে, সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ মিগ-২১ ফ্লিট বসিয়ে রাখা হবে। যতক্ষণ না ভেঙে পড়ার কারণ জানা যাচ্ছে, ততক্ষণ এই নিয়ম কার্যকর থাকবে।’ 

গত ৫ দশক ধরে মিগ বহরের নানান বিমান ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশ করেছে। তবে রাফালে আসার পর থেকে মিগ ধীরে ধীর ব্যাকফুটে চলে গেছে। এবার মিগ বিমানগুলোকে সরিয়ে ফেলার ভাবনা শুরু হয়েছে। তারই মাঝে ঘন ঘন মিগ দুর্ঘটনা আরও বিচলিত করেছে। আগামী ২০২৫ সালের মধ্যে মিগ ফাইটার জেট ভারতীয় বাহিনীর সঙ্গে আর থাকবে না।

এদিকে, রাজস্থানে যে মিগ-২১ ভেঙে পড়েছিল সেদিন সেটি রুটিন সফরে বেরিয়েছিল। আর তখনই দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পাইলটের সামান্য আঘাত লাগে। তবে ঘটনায় ৩ জন মারা যান। কেন ওই বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানতেই এই তদন্ত শুরু হয়েছে। 

ভারতীয় বিমানবাহিনীর বহরে ১৯৬০ সালে মিগ-২১ সংযুক্ত হয়। এই বিমানের ৮০০ ভ্যারিয়েন্ট আছে। মিগ-২১ ভেঙে পড়া বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির