ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার : প্রধানমন্ত্রী শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি কমলো সোনা ও রুপার দাম

মিরসরাইয়ে আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  11:38 AM

news image

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়াদের পরিচয় জানা যায়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় শনাক্ত জানা যায়নি। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়।

জানা যায়, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১০০০ ফুট দূরত্বে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজারটি (সৈকত-২) রাখা ছিল। মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রবল স্রোত ডিঙিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির