ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৪,  9:56 AM

news image

ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। নিহত এবং আহতদের সবাই বেসামরিক।

শান প্রদেশে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র এলওয়ে ইয়ে উ’ এএফপিকে বলেন , “বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে (শান প্রদেশের) নামকাম শহরের দুই এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে জান্তা বাহিনী। এতে ১১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।”

প্রসঙ্গত, চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের  সীমান্ত মাত্র ৫ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।

গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অগ্রসারিতে রয়েছে টিএনএলএ। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি।

সম্প্রতি জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এক ঘোষণায় বলেছেন যে ২০২৫ সালে নির্বাচন হবে মিয়ানমারে এবং তার আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করবে সেনাবাহিনী।

সূত্র : এএফপি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির