ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মিয়ানমার সংকটের টেকসই সমাধানের আহ্বান বাংলাদেশের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:42 PM

news image

মিয়ানমার সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এমনকি শরণার্থীদের প্রত্যাবাসনে বিলম্ব হলে তা সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে যোগ গিয়ে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন এসব কথা বলেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারে চলমান সংঘাতের একটি টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সংঘাতের কারণে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে তিনি আরও বলেন, শরণার্থীদের প্রত্যাবাসনে বিলম্ব এবং মানবিক সহায়তার অভাব সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ানের সভাপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেন তিনি।

তিনদিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণ অংশ নেন।

এছাড়া বৃহস্পতিবার জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেন রাষ্ট্রপতি। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন মো. সাহাবুদ্দিন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির