ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই, ২০২৩,  11:26 AM

news image

মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র 'লা জর্নাডা'র এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে তার মরদেহ পাওয়া যায়।প্রসিকিউটরদের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) 'লা জর্নাডা'র আঞ্চলিক প্রতিনিধি ছিলেন।তার স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি।সেদিন তিনি আরেকটি শহরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন উল্লেখ করে সেসিলিয়া জানান, ওই রাতে সানচেজ বাড়িতেই ছিলেন এবং ফোনে তার সঙ্গে কথা বলছিলেন।

সানচেজের পরিবারের অভিযোগের বরাত দিয়ে লা জর্নাডার এক প্রতিবেদনে বলা হয়েছে, সানচেজের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না।নায়ারির প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ নিয়ে মোট তিনজনকে অপহরণ করা হয়েছে, যাদের সবাই বর্তমানে বা নিকট অতীতে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, সাংবাদিক সানচেজের মরদেহ নায়ারি প্রদেশের রাজধানী তেপিকের কাছে একটি গ্রামে পাওয়া যায়। তার মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া কার্ডবোর্ডে লেখা একটি বার্তা তার বুকে লাগানো ছিল। তবে বার্তায় কী লেখা ছিল তা বিবৃতিতে উল্লেেখ করা হয়নি।

এর আগে গত শুক্রবার মেক্সিকোর জালিসকো শহর থেকে ওসিরিস মালডোনাডো ডি লা পাজ নামে এক শিক্ষককে তুলে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা, যিনি আগে ডিজিটাল গণমাধ্যমে কাজ করতেন। এখনও তার হদিস মেলেনি বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

সাম্প্রতিক সময়ে নিখোঁজ হওয়া এক সাংবাদিককে পরবর্তী সময়ে জীবিত অবস্থায় পাওয়া যায়। প্রসিকিউটররা জানান, এই তিনটি ঘটনাতেই ভুক্তভোগীরা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির