ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  11:40 AM

news image

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলের একটি মহাসড়কে একটি যাত্রীবোঝাই গাড়ি উল্টে গেলে ও পরে সেটি সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত ওই মহাসড়কে শনিবার এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কটি গুয়ানাজুয়াতো প্রদেশের সঙ্গে জালিসকো প্রদেশের সংযোগ করেছে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরেই সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে ধাকেন।

জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে মোট ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এছাড়া আহত এক ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান প্রাণ হারান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির