ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

মেসিদের রূপকথা থামাল ন্যাশভিল

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২৩,  11:37 AM

news image

লিওনেল মেসি আর ইন্টার মায়ামি যেভাবে ছুটছিল, তাকে রূপকথা ছাড়া অন্য কিছু বলার সাধ্য ছিল কই। একের পর এক ম্যাচে নিজের ঝলক দেখিয়েছেন মেসি। তাতে ইন্টার মায়ামিও ছুটেছে জয়ের পথে। লিগস কাপে শিরোপা, ইউএস ওপেন কাপের ফাইনাল সবমিলিয়ে শুরুটা ছিল দুর্দান্ত। সেই জয়ের ধারায় এবার লাগাম টেনে ধরলো ন্যাশভিল। 

ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে ঘরের মাঠে এদিন জয় পেতে ব্যর্থ হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। দারুণ অ্যাটাকিং ফুটবল খেলেও গোলশুন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের। পুরো ম্যাচে বেশিরভাগ সময়েই লাগাম নিজেদের কাছেই রেখেছিল টাটা মার্টিনোর শিষ্যরা। কিন্তু ন্যাশভিল ছিল সতর্ক। কদিন আগেই লিগস কাপের ফাইনালে মায়ামির কাছে হেরেছিল তারা। সেবারেও অবশ্য ৯০ মিনিটের খেলা ড্রতেই শেষ হয়। এবারেও দেখা গেল তেমন ফল। 

এদিন ম্যাচের আগে নিজেদের সদ্য জয় করা লিগ কাপের শিরোপা সমর্থকদের সামনে নিয়ে আসে মায়ামির খেলোয়াড়রা। প্রত্যাশা ছিল এমন দিন জয় দিয়ে স্মরণীয় করে রাখা। কিন্তু তার আর হলো না। নিজেদের কনফারেন্সের শক্তিশালী প্রতিপক্ষ ন্যাশভিল এসসির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। আর যুক্তরাষ্ট্রের প্রথমবারের মত জয় পেতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। 

পুরো ম্যাচেই নিজেদের জমাট রক্ষণের আস্থা রেখেছিল ন্যাশভিল। তাতে ফলও এসেছে। পুরো ম্যাচে গোটা ছয়েক শট নিয়েও গোল করতে পারেননি মেসি। প্রতিবারই আটকেছেন ন্যাশভিল রক্ষণের কাছে। অবশ্য শুধু মেসিই না। এদিন পুরো মায়ামির আক্রমণকেই প্রতিহত করেছেন লুকাস ম্যাকনটন-জ্যাক মাহেররা। 

পুরো ম্যাচে ১৩ টি শট নিয়েছে মায়ামি। বল দখলে ছিল ৬৯ শতাংশ সময়। এমনকি পাসও খেলেছে বিপক্ষ দলের প্রায় তিনগুণ। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধের দেয়ালের সামনে এসব পরিসংখ্যান একেবারেই কাজে আসেনি মায়ামির। 

এই ম্যাচের পর অবশ্য নিজের দলকে নিয়ে আরও কিছুটা ভাবনায় পড়তে হবে মায়ামি কোচ মার্টিনোকে। মেসির অফফর্মের দিনে তার দলের জয় নিয়ে ফেরা বেশ কঠিন, সেই অবস্থার উন্নতি নিশ্চয়ই চাইবেন তিনি। 

এই ড্রয়ের পর এমএলএসের প্লে-অফের খেলার আশা কার্যত শেষ হয়ে গেল মেসির ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ২৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। প্লে-অফ খেলতে অন্তত নবম স্থানে যেতে হবে তাদের। নয়ে থাকা শিকাগো ২৬ ম্যাচে পেয়েছে ৩২ পয়েন্ট। আর সমান ম্যাচে ন্যাশভিলের সংগ্রহ ৩৯। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির