ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোংলায় ৩ বন্ধু নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২২,  11:51 AM

news image

বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে ৩ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাতে চাঁদপাই ইউনিয়নের মৌখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

নিহতরা হলেন- মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আবদুল কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোংলা চাঁদপাই মেলা থেকে বায়জিদ, জাকারিয়া ও সাকিব নামের ওই তিনজন মোংলার উদ্দেশে ফিরছিলেন। ফেরার পথে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে এবং পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মোংলা থানার ওসি বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে তিনজন আহত হন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির