ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  12:13 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন। তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারপর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু-তিন মিনিট গুলি বিনিময় চলার পর পাঁচ জন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণের জন্য যৌথবাহিনীকে জানায়। পরে ওই পাঁচ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির