ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

মোহাম্মদপুরে ৫ তলার ছাঁদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৩,  11:30 AM

news image

রাজধানীর মোহাম্মদপুরে পাঁচতলা ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে নিচে পড়ে শিল্পী আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 
মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্পে ৫ তলা বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে নিছে পড়ে তরুণীর মৃত্যু হয়েছে।পরবর্তীতে বেলা ৩টায় ঢামেকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। শিল্পী আক্তার কারচুপির কাজ করতো তার পিতার নাম সেলিম।
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন বিহারী ক্যাম্পে এই ঘটনা ঘটে। স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়,তারা মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন বিহারী ক্যাম্পে একটি ভবনের পাঁচতলায় থাকেন। শিল্পী ঘরেই কারচুপির কাজ করতো। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ঘটনার সময় শিল্পী ছাদে কাপড় শুকাতে যায়। কিন্তু হঠাৎ-ই সেখান থেকে পাশের দুইতলা টিনের ঘরের উপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া সকালের সময় কে মুঠোফোনে বলেন,ওই তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয় টি মোহাম্মদপুর থানা পুলিশ কে অবহিত করা হয়েছে।  

এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ সকালের সময় কে বলেন,ঘটনা আমি শুনেছি মেয়েটির ভাই আমাদেরকে জানিয়েছিল তার বোন বেঁচে থাকা অবস্থায় বলে গেছেন ছাঁদ থেকে শুকনা কাপড় আনতে পা পিছলে পাশের দুই তলা ভবনের উপর পড়ে যায়। কিন্তু আগামীকাল কাল ঘটনা স্থানে আমার পুলিশ যাবে দিনের আলোতে ঘটনাটি পর্যপেক্ষণ করবে সেখানে যদি কোনো সিসিটিভির ফুটেজ থেকে থাকে তা আমরা খতিয়ে দেখবো। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির