ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ম্যাথিউসের সেঞ্চুরির পর লঙ্কানদের পুঁজি ২৮৪

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  12:00 PM

news image

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য লড়ছে শ্রীলঙ্কা। সেজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই সিরিজ জিততে হবে তাদের। তবে প্রথম টেস্টের শুরুটা ভালো হলেও সেটি শেষদিকে কিছুটা কিউইদের পক্ষে চলে গেছে। কিউইদের নেওয়া ১৮ রানের লিড পার করে তারা তুলতে পেরেছে ২৮৪ রান। লঙ্কানদের হারাতে একটি অর্ধেক সেশনের পাশাপাশি কিউইদের হাতে পুরো একদিন সময় রয়েছে। এই ম্যাচে হাফসেঞ্চুরিও না পাওয়া অন্য লঙ্কান ব্যাটারদের পাশে একমাত্র উজ্জ্বল অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাদা পোশাকে তিনি ব্যক্তিগত ১৪তম শতক তুলে নিয়েছেন।

তবে ম্যাথিউস ছাড়াও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। তারা দুজনে যথাক্রমে করেন ৪২ ও ৪৭ রান। ফলে ৩০২ রানেই গুটিয়ে যায় সফরকারী লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে তারা ৩৫৫ রান তুলেছিল। জবাবে ব্যাটিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ড সেই রান পেরিয়ে করে ৩৭৩ রান। ফলে তাদের ১৮ রানের লিড পেরিয়েই টার্গেট দিতে হয় লঙ্কানদের।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির